https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 8 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বাণীর সারসংক্ষেপ

admin
July 8, 2026 11:49 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে ধারণ করে বর্তমান সরকার একটি সবুজ, জলবায়ু-সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার।

তিনি জানান, এ বছরের জাতীয় ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এর প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’, যা দেশের সবুজায়নের জাতীয় অঙ্গীকারের প্রতিফলন।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে, যা একটি জাতীয় আন্দোলনে পরিণত হবে।
তিনি দেশের সর্বত্র—শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও রেলপথের দুই পাশ, বাঁধ, সরকারি বনভূমি, উপকূলীয় চরাঞ্চল, নগর এলাকা, বসতবাড়ি, পতিত জমি, নদী-খালের পাড় ও ছাদবাগানসহ উপযুক্ত প্রতিটি স্থানে বৃক্ষরোপণ এবং পরিচর্যায় জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, সমৃদ্ধ অর্থনীতি ও সবুজ বন একে অপরের পরিপূরক। তাই দল-মত নির্বিশেষে সবাইকে ব্যাপক বনায়ন কার্যক্রমে অংশ নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বৃক্ষমেলার মাধ্যমে মানুষ উন্নতমানের চারা সংগ্রহের পাশাপাশি শিক্ষার্থীরা উদ্ভিদ বৈচিত্র্য সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাবে।

শেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ, সুন্দর, নির্মল ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেকে অন্তত একটি করে বৃক্ষরোপণ করুন এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করুন। একই সঙ্গে তিনি বৃক্ষরোপণ, বন্যপ্রাণী সংরক্ষণ ও সামাজিক বনায়নে জাতীয় পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে জাতীয় ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।