https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 17 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

admin
October 17, 2026 11:39 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: বগুড়ায় সাংবাদিকদের অংশগ্রহণে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া প্রতিবছর মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের ক্রীড়াচর্চা অব্যাহত রাখছে। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি ফজলে রাব্বী ডলার, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের যুগ্ম সম্পাদক মমিনুর রশীদ শাইন, দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ লোটাস এবং বগুড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, স্পোর্টস রিপোটার্স এসোসিয়েশন এর সভাপতি মোস্তফা মোঘল সাবেক সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, সিনিয়র সাংবাদিক রাহাত রিটু, আবুল কালাম আজাদ, প্রতিক ওমর, সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, আব্দুস সালাম, সানাউল হক শুভ প্রমূখ।

টুর্নামেন্টে পদ্মা একাদশ, মেঘনা একাদশ, যমুনা একাদশ ও করতোয়া একাদশ নামে চারটি দল অংশগ্রহণ করছে। এ আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকদের নিয়মিত ক্রীড়াচর্চার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।