https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 17 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে ব্যবসায়ীর বাড়িতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

admin
October 17, 2026 8:53 pm
Link Copied!

‎
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামিউল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর থেকে বিকেলের মধ্যে উপজেলার নিমগাছী ইউনিয়নের নাংলু সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎নিহত সামিউল ইসলাম বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা গ্রামের কালাম শেখের ছেলে।

 

‎স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে কোনো এক সময় নাংলু সরকারপাড়া গ্রামের মৃত দোলনা দৌলত সরকারের ছেলে সমির উদ্দীন সরকারের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশের পর কাপড় ইস্ত্রি করার হট প্লেটের বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে সামিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

 

‎ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। মুহূর্তেই এলাকাজুড়ে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে খবর পেয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

 

‎ধুনট থানার ওসি মো. আতিকুল ইসলাম জানান, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগামীকাল রোববার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
‎এ ঘটনায় আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।