https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 10 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

জেলা পুলিশ, বগুড়ার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

admin
June 10, 2026 12:32 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বগুড়া, ৯ জুন ২০২৬: জেলা পুলিশ, বগুড়ার মাসিক কল্যাণ সভা বগুড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বগুড়ার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। ও ফোর্সদের বিভিন্ন সমস্যা, মতামত ও প্রস্তাবনা মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ লাইন্সে সর্বোচ্চ ডিউটি পালনকারী চারজন পুলিশ সদস্যকে তাদের দায়িত্বনিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সিভিল স্টাফ এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে এ ধরনের কল্যাণ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।