দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে টেলিভিশন নাট্যকার সংঘের দ্বি-বার্ষিক সাধারণ সভা। সভায় আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিহাব শাহীন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন উজ্জ্বল, লিটু শাখাওয়াত ও মাসুম শাহরিয়ার। সাধারণ সম্পাদক হয়েছেন মেজবাহ উদ্দিন সুমন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সাধারণ সম্পাদক মনসুর রহমান চঞ্চল, এলিনা শাম্মী ও বিদ্যুৎ রায়; সাংগঠনিক সম্পাদক প্রভাত আহমেদ; অর্থ সম্পাদক পাপ্পু রাজ; অফিস সম্পাদক দয়াল সাহা; অনুষ্ঠান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক সায়েম খান; প্রচার সম্পাদক মো. ফরিদুল ইসলাম রুবেল; আইন ও সমাজকল্যাণ সম্পাদক আফরিন জেসিকা এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মারুফ হোসাইন সাজিব।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নাজমুল ফেরদৌস লিপি, আহমেদ তাওকীর, শেখ হান্নান ও আরকো মোস্তফা।
নতুন নেতৃত্বের মাধ্যমে আগামী দুই বছর টেলিভিশন নাট্যচর্চা, নাট্যকারদের পেশাগত উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

