https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 14 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া আদমদীঘিতে গাঁজা, চোলাইমদ ও হেরোইনসহ গ্রেপ্তার ৫, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

admin
October 14, 2026 12:28 am
Link Copied!

‎
‎এম, এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা, চোলাইমদ ও হেরোইনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
‎
‎মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিচালিত এ অভিযানে চার লিটার চোলাইমদ, ২০০ গ্রাম গাঁজা ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে পরিচালিত এ অভিযানে স্থানীয় প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
‎
‎অভিযান সূত্রে জানা যায়, বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদকদ্রব্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদমদীঘি উপজেলার নতুন বাজার এলাকার মো. হজরত আলীর ছেলে মো. শাকিল হাসান (২২), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পশ্চিম রাণীনগর এলাকার মো. আজিজার রহমানের ছেলে মো. সেলিম (৩৮), নওগাঁর বদলগাছী উপজেলার বলরামপুর এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মো. জুয়েল (৩৮), আদমদীঘি উপজেলার শাওইল বাজার এলাকার আব্দুল জলিলের ছেলে মো. রাকিব (৩০) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ঘোলাগাড়ি এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে মো. কুদ্দুস আলী রিপন (২০)। গ্রেপ্তারকৃত শাকিল হাসান তালিকাভুক্ত আসামি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
‎
‎অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম পরিচালিত আদালত তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। আদালত একজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর চারজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
‎সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকের বিস্তার রোধ এবং অবৈধ মাদক কারবার নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।