দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
২৬ জুলাই ২০২৬ | রবিবার আজ সকাল ১১টা ৩০ মিনিটে রাজশাহীর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের পলিটিক্যাল সেকশনের (ফরেন পলিসি, পল-মিল অ্যান্ড সিকিউরিটি) প্রতিনিধি মি. জেরার্ড লায়ন্স সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয়ের মধ্যে দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশ পুলিশের চলমান পুলিশ সংস্কার (পুলিশ রিফর্ম) কার্যক্রম, বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়।
এ সময় ব্রিটিশ হাই কমিশনের সিকিউরিটি, ডিফেন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যানালিস্ট মো. কামরুজ্জামান (আমান) উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), বাংলাদেশ পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

