https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 23 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি রোধেকল্পে বগুড়া জেলা পুলিশ পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান

admin
July 23, 2023 8:14 am
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি রোধেকল্পে বগুড়া জেলা পুলিশ পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে।

নিয়মিত ডিউটির পাশাপাশি বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি রোধেকল্পে একযোগে জেলা পুলিশ, বগুড়ার বিভিন্ন কর্মক্ষেত্র ও স্থাপনা পরিস্কার-পরিচ্ছন্ন করলেন স্ব স্ব অধিক্ষেত্রের পুলিশ সদস্যরা। (শনিবার) ২২ জুলাই বগুড়া জেলা পুলিশের স্থাপনাসমুহ যেমন- পুলিশ লাইন্স, সার্কেল অফিস, থানা, ফাঁড়ি, ট্রাফিক অফিস ও তদন্তকেন্দ্রসমূহের পুলিশ সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে সম্মিলিতভাবে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান পালন করেন ।

বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয় এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন যে, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। মাননীয় প্রধানমন্ত্রীর ২০৪১ সালের ভিশন বাস্তবায়নের লক্ষ্যে দৃঢ় চিত্তে বিচক্ষণতা ও পেশাদারিত্ব নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে জেলা পুলিশ, বগুড়া।

পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। শরীর ও ইউনিফর্মের পাশাপাশি নিজের ইউনিটকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে নিরাপদ এবং স্বাস্থ্যকর কাজের পরিবেশ গড়ে তুলতে হবে। বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি প্রতিরোধে জেলা পুলিশ, বগুড়া একযোগে কাজ করে যাচ্ছে। করোনা সংকট পরবর্তীকালে এমন পরিচ্ছন্নতার ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি সকলের নিকট আহবান জানান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।