https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 21 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার গুলশানে তারেক রহমানের জন্য প্রস্তুত বাড়ি” এখন দেশে ফিরতে পারেন

admin
June 21, 2025 8:08 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

তারেক রহমান

জাতীয় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলে দেশে ফিরবেন ১৭ বছর ধরে লন্ডনে নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উঠবেন রাজধানীর গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে। তারেক রহমানের থাকার উপযোগী করতে প্রয়োজনীয় সংস্কারের পর বাড়িটি এখন পুরোপুরি প্রস্তুত।

গুলশানে এভিনিউয়ে দেড় বিঘায় ওপর নির্মিত ১৯৬ নম্বর বাড়িটি। বিচারপতি আবদুস সাত্তার সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়েছিল বাড়িটি। এত বছর বাড়িটি তাঁর নিয়ন্ত্রণে থাকলেও নামজারি ছিল না। অন্তর্বর্তী সরকার গত ৪ জুন বাড়িটির নামজারির কাগজ খালেদা জিয়ার হাতে তুলে দেয়।

দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘বাড়িটা অনেক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সরকারের তরফ থেকে উপহার দেওয়া। এখন সেই বাড়িটার নামজারি করে কাগজপত্র বেগম জিয়ার হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
বিএনপি নেতারা জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা তৈরি হওয়ার পর থেকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি নিচ্ছে দল।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ‘দলীয় কার্যালয়ে তাঁর (তারেক রহমান) দপ্তর এবং তাঁর নিরাপত্তা নিশ্চিতে নানা আয়োজন এরইমধ্যে শুরু হয়ে গেছে। এবং সরকারের কাছেও এসব বিষয় নিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। তিনি দ্রুতই আমাদের মধ্যে ফিরে আসবেন।

দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এই বাড়িটিতে একটি বিদেশ ফার্ম ভাড়ায় ছিল। মোটামুটি ৬ মাস আগে তারা ছেড়ে দিয়েছে। নিশ্চয় বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তারপরে কিন্তু এটা নতুন করে সংস্কার করা হয়েছে। এই বাড়িটি তারেক রহমানের জন্য যোগ্য বাসস্থান হবে বলে আমার মনে হয়।’

তিন বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুলসহ আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে বাড়িটিতে। তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও লন্ডনে যাওয়ার আগে বাড়িটি পরিদর্শন করে গেছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।