স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের বীরগঞ্জে রাস্তার পাশে অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটিকে চেতনানাশক কোনো কিছু খাওয়ানো হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
উদ্ধারের পর তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসাধীন অবস্থায় যুবকটি নিজের বাড়ির ঠিকানা সম্পর্কে কিছুটা তথ্য দিতে পেরেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, তার বাড়ি বগুড়া জেলার শেরপুর এলাকায়।
তবে এখন পর্যন্ত তার পরিবারের সদস্যদের পরিচয় ও বিস্তারিত ঠিকানা জানা সম্ভব হয়নি।
যুবকটির পরিবারের সন্ধান পেতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
যোগাযোগ:
জয়নুল আবেদীন
পুলিশ পরিদর্শক (তদন্ত), শেরপুর থানা, বগুড়া।
মোবাইল: ০১৩২০-১২৬৮০০

