Dhaka ০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্র গালিবের মায়ের পাশে বগুড়া সিটি করপোরেশন

স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তানকে হারিয়ে চরম অসহায়ত্বের মুখে পড়া এক মায়ের পাশে দাঁড়িয়েছে বগুড়া সিটি করপোরেশন। নিহত স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিবের (১৭) মা ইয়াসমিন খাতুনকে সিটি করপোরেশনে চাকরি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নগর ভবনে তার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

নিহত গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা ও মৃত মাহবুবর রহমানের ছেলে।

ধূমপানের ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো ও বাগবিতণ্ডার জেরে গত ১৯ নভেম্বর সন্ধ্যায় মহানগরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয় গালিব। পরদিন সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

প্রধান আসামি মিশুককে (২২) আদমদীঘি উপজেলার চাঁপাপুর গ্রাম থেকে গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠায় বগুড়া সদর থানা পুলিশ।

নিয়োগপত্র হাতে পেয়ে আবেগাপ্লুত ইয়াসমিন খাতুন বলেন, ‌আমার বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই। অন্যের বাসায় সন্তান নিয়ে থাকছিলাম। স্বামী মারা যাওয়ার পর সন্তানকে নিয়ে অনেক কষ্টে দিন পার করছিলাম। এখন সেও চলে গেল। এই বিপদের সময় স্বাধীন ভাই আমার পাশে দাঁড়িয়েছেন, চাকরি দিয়েছেন। এতে আমি অনেক খুশি। তবে যারা আমার সন্তানকে হত্যা করেছে, আমি তাদের বিচার চাই।

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, গালিবের বাবা জুলাই আন্দোলনে পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন এবং পরবর্তী সময়ে মারা যান। গালিব হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে সেদিনই অসহায় মাকে সিটি করপোরেশনে চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাকে চাকরির ব্যবস্থা করা হয়েছে।

এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আশিকুজ্জামান উপস্থিত ছিলেন।।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ার শেরপুরে জামায়াতে ইসলামীর রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এমপি সিরাজের মতবিনিময়

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্র গালিবের মায়ের পাশে বগুড়া সিটি করপোরেশন

আপডেটের সময় : ১১:৩৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬