
বগুড়ার শেরপুরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে জাতীয় সংসদের ৪০ বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মো: সিরাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডিতে একটি হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, শেরপুর উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব মাও: দবিবুর রহমান, ধুনট উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, ধুনট উপজেলা বিএনপি নেতা আলীমুদ্দিন হারুন মন্ডল, জামায়াত নেতা মো: নাজমুল হকসহ শেরপুর ও ধুনট উপজেলা এবং পৌর শাখার বিএনপি এবং জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।
সভায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত শেরপুর গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং সমাজবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
শেরপুর বগুড়া প্রতিনিধি: 


















