মিন্টু ইসলাম:
বগুড়ায় অদম্য এক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসন, বগুড়ার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান শিক্ষার্থীর হাতে এই আর্থিক সহায়তার অর্থ তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীর পড়াশোনার খোঁজখবর নেন এবং তার শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে কথা বলেন।
জেলা প্রশাসক শিক্ষার্থীর অধ্যবসায় ও শিক্ষার প্রতি আগ্রহের প্রশংসা করে ভবিষ্যতে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

