https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 17 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার আপসহীন: স্বরাষ্ট্রমন্ত্রী

admin
July 17, 2026 12:55 am
Link Copied!

ঢাকা প্রতিনিধি:

ঢাকা, ১৬ জুলাই ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি শিক্ষিত, মেধাভিত্তিক ও শক্তিশালী জাতি গঠনের লক্ষ্যে শিক্ষার মান পুনরুদ্ধারে সরকার সম্পূর্ণ আপসহীন। নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি ‘অটো পাস’ বা ঢালাওভাবে নম্বর বাড়িয়ে দেওয়ার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে সরকার বদ্ধপরিকর।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার মান ক্ষুণ্ন হয়—এমন কোনো অপসংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া হবে না। শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে সরকারকে বিব্রত করার জন্য একটি মহল উসকানি দিচ্ছে এবং আন্দোলনকারীদের মধ্যে অনেকেই প্রকৃত পরীক্ষার্থী নন বলে তিনি দাবি করেন।

তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। এছাড়া পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রের ত্রুটি তদন্তে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করেছে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের উপযুক্ত নম্বর (ক্রেডিট) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ কর্তৃক শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের যে ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছে, সেগুলোকে তিনি ‘ডিইনফরমেশন’ বা অপপ্রচার বলে উল্লেখ করেন।

বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী জানান, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতে একজন এবং ভারতে তিনজনসহ মোট চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে শহীদ ওসমান শরীফ হাদি হত্যা মামলার আসামিরাও রয়েছেন। তিনি বলেন, ইউএই সরকারের অনুরোধের তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় আইনি নথি ও ওয়ারেন্ট পাঠানো হয়েছে। ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় সেখানকার আটক আসামিদেরও দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

জুলাই-আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের তালিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাসপাতালের নথি গায়েব, চিকিৎসায় বাধা এবং লাশ গুমের কারণে প্রকৃত সংখ্যা নির্ধারণে জটিলতা তৈরি হয়েছিল। জাতিসংঘের প্রতিবেদনে শহীদের সংখ্যা প্রায় ১,৪০০ উল্লেখ করা হলেও সরকারের ধারণা, প্রকৃত সংখ্যা ২,০০০-এরও বেশি। বর্তমানে ডিএনএ পরীক্ষা ও গণকবর অনুসন্ধানের মাধ্যমে নিখোঁজদের পরিচয় শনাক্তের কাজ চলছে। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ১৫ হাজারের বেশি শহীদ ও আহতের গেজেট ও তালিকা প্রস্তুত করা হয়েছে এবং আহতদের তিনটি শ্রেণিতে ভাগ করে চিকিৎসাসহ বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্ষাকালীন পরিস্থিতি বিবেচনায় আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে যৌথ বৈঠকের মাধ্যমে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের প্রত্যাশা পূরণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।