https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 5 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

পদোন্নতি না পেয়ে স্বেচ্ছায় অবসরের আবেদন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর খানের

admin
June 5, 2026 9:44 am
Link Copied!

ঢাকা প্রতিনিধি, ৫ জুন ২০২৬: পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ভারপ্রাপ্ত প্রধান ও ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) আলী আকবর খান পদোন্নতি না পাওয়ার অভিযোগ তুলে স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন। গত সোমবার তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর আবেদনপত্র জমা দেন।

সম্প্রতি সরকার পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দেয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে দুজন আলী আকবর খানের ১৫তম ব্যাচের এবং তিনজন ১৭তম ব্যাচের কর্মকর্তা রয়েছেন। এ প্রেক্ষাপটে নিজেকে বৈষম্যের শিকার বলে উল্লেখ করেছেন তিনি।

আবেদনপত্রে আলী আকবর খান জানান, ১৯৯৫ সালের ১৫ নভেম্বর পুলিশ বাহিনীতে যোগদানের পর দীর্ঘ কর্মজীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তবে ২০০৮ সালের নির্বাচনের পর তাকে ওএসডি করা হয় এবং ২০২২ সালে চাকরিচ্যুত করা হয়েছিল। পরে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি চাকরিতে পুনর্বহাল হন।

তিনি বলেন, সাম্প্রতিক পদোন্নতির তালিকায় নাম না থাকায় তিনি আবারও বৈষম্যের শিকার হয়েছেন বলে মনে করছেন। তাই সরকারি চাকরি আইন-২০১৮-এর ৪৪ ধারা অনুযায়ী স্বেচ্ছায় অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

আবেদনে আগামী ২ জুলাই ২০২৬ থেকে অবসর কার্যকর করার পাশাপাশি ওই তারিখ থেকে এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুরেরও অনুরোধ জানিয়েছেন তিনি। সিআইডি সদর দপ্তরের বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) এ.এম. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে আলী আকবর খান কোনো মন্তব্য করতে রাজি হননি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।