https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 5 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আবু তালহা শামীম খান

admin
June 5, 2025 8:05 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোন, বগুড়া ধুনট পৌর যুবদলের আহ্বায়ক আলহাজ্ব আবু তালহা শামীম খান তিনি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দেশবাসীকে আন্তরিক ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহার মূল বার্তা হচ্ছে ত্যাগ, সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। এই মহান ত্যাগের দিনে আমি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। ঈদুল আযহার আদর্শ যেন আমাদের চিন্তা, চেতনা ও কর্মে প্রতিফলিত হয়, সেই আহ্বান জানাচ্ছি।”

 

 

তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে তাঁদের পক্ষ থেকেও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

আলহাজ্ব আবু তালহা শামীম খান বলেন, “আমরা বিশ্বাস করি, সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব। ঈদুল আযহা আমাদের শেখায় ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং মানুষের প্রতি ভালোবাসা। আমাদের উচিত প্রতীকী পশু কোরবানির পাশাপাশি নিজের অন্তরের পশুত্বকেও কোরবানি দেওয়া।”

তিনি বলেন, “হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের আদর্শ এবং ইসলামের চিরন্তন শিক্ষা আমাদের মাঝে বিভেদ নয়, বরং ঐক্য ও অগ্রগতির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। ধনী-গরিব বৈষম্য দূর করে ঈদের প্রকৃত শিক্ষা গ্রহণ করে আমাদের উচিত মানবতার সেবায় নিয়োজিত থাকা। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এই চেতনায় আমরা যেনো প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং মানবকল্যাণে নিজেদের নিবেদিত করি।”

সবশেষে তিনি আবারও দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।