https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 28 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বগুড়ায় বিএনপির সমাবেশ ও মিছিল

admin
September 28, 2026 11:21 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বগুড়া মহানগর বিএনপির ১৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি মো. মশিউর রহমান শামীম এবং বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার।

১৫ নম্বর ওয়ার্ড বগুড়া মহানগর বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক মিলন।
বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তারা রাজনৈতিক সহাবস্থান, শান্তিপূর্ণ পরিবেশ এবং দেশের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল ও সমাবেশে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি দেখা যায়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।