https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 28 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

admin
September 28, 2026 11:49 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ-চীন সম্পর্ক এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের যত্ন ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় চীন সমর্থন করে। বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও জোরদারে চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, প্রতিবেশী ও অংশীদার হিসেবে পাশে থাকবে।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করতে চীন প্রস্তুত। এর মাধ্যমে নতুন যুগে বাংলাদেশ-চীন অভিন্ন ভবিষ্যতের অংশীদারত্ব আরও গভীর ও কার্যকর হবে বলে তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অবদানের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে তার সম্পর্ককে গুরুত্ব দেয়। ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণ ও গভীর করার মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাংলাদেশ আগ্রহী।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।