https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 28 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে সাজা

admin
September 28, 2026 11:27 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে একজনকে ৩০ দিনের এবং অপরজনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে উভয়কে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বগুড়া মহানগরের সাতমাথা, সেউজগাড়ী, হাড্ডিপট্টি ও চকসুত্রাপুর চামড়াগুড়াম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন – মো. নাঈম ইসলাম (২৮)। তিনি সারিয়াকান্দি থানার নারচি গ্রামের মো. টিপু মিয়ার ছেলে। অপরজন মো. রাজু (৩৫), তিনিও মো. টিপু মিয়ার ছেলে এবং বগুড়া শহরের লতিফপুর কলোনির বাসিন্দা।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছিল।

এরই ধারাবাহিকতায় সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত সংশ্লিষ্ট আইন ও অপরাধের ধরন বিবেচনায় নাঈম ইসলামকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং মো. রাজুকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।