https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকারবিবার, 1 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি গাড়িবহরের বাসচালকসহ পাঁচ দক্ষ চালককে সম্মাননা দিল নিসচা

admin
অক্টোবর 31, 2026 11:22 অপরাহ্ন
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি গাড়িবহরের ‘সবার আগে বাংলাদেশ’ বাসের চালকসহ পাঁচ দক্ষ চালককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখা।

সম্মাননাপ্রাপ্ত পাঁচ চালক হলেন—মোঃ সোহান শেখ, মোঃ আলী প্রামানিক, মোঃ জাহিদুর রহমান, মোঃ মাসুদ পারভেজ ও মোঃ আব্দুল মান্নান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ মোহাম্মদ মাসুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার রহমান এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার।

অনুষ্ঠানে অতিথিরা সম্মাননাপ্রাপ্ত চালকদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় অতিথিরা তাঁদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও সচেতনতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

নিসচা বগুড়া জেলা শাখার সভাপতি হাসান আলী আলালের সভাপতিত্বে অনুষ্ঠানে চালকদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে নিসচা বগুড়া জেলা শাখার পক্ষ থেকে সম্মাননাপ্রাপ্ত পাঁচ চালককে আন্তরিক অভিনন্দন জানানো হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।