https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাশনিবার, 31 অক্টোবর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা, ডেঙ্গু ইউনিট পরিদর্শন

admin
অক্টোবর 31, 2026 11:09 অপরাহ্ন
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, চিকিৎসা কার্যক্রমের অগ্রগতি ও বিদ্যমান সমস্যা নিয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (৩১ অক্টোবর) সভা শেষে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
‎
‎এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ।
‎
‎সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. মো. মজিদুল ইসলাম।
‎
‎সভা শেষে তাঁরা হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন করেন। এ সময় ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি, চিকিৎসা ব্যবস্থাপনা এবং হাসপাতালের অন্যান্য কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
‎
‎পরিদর্শনকালে হাসপাতালের বিদ্যমান সেবার পরিবেশ ও চিকিৎসা কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়। হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা এবং রোগীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ব্যবস্থাপনা কমিটির এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।