শেরপুর বগুড়া প্রতিনিধি;
ইসলামিক এডুকেশন সোসাইটি ঢাকা এর জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা শাহ তুরকান আইডিয়াল একাডেমী শেরপুর কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
শনিবার (৩১ অক্টোবর ) সকাল ১০ টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত পরীক্ষায় শেরপুর উপজেলার মোট ১৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ।
উপজেলার আটটি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি মাদ্রাসা ও তিনটি স্কুল থেকে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে এতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের তৃতীয়, চতুর্থ, ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয় ।
কেন্দ্র সচিব অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত কেন্দ্র কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন পল্লী উন্নয়ন একাডেমী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহ তুরকান আইডিয়াল একাডেমীর প্রিন্সিপাল শেখ আব্দুল মান্নান।
উক্ত পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব এর দায়িত্ব পালন করেন মোঃ শরিফুল ইসলাম, শৃঙ্খলা প্রধান ছিলেন শাহ তুরকান আইডিয়াল একাডেমীর পরিচালক উপাধ্যক্ষ হাফেজ মাওলানা জহুরুল ইসলাম।
উক্ত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শেরপুর ইউনিভার্সাল টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ খন্দকার মোঃ নাজমুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দড়িহাসড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ নাজমুল হক , সারিয়াকান্দি ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ আনিসুর রহমান,ফুলতলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল বাসেদ, শেরপুর উপজেলা প্রাইভেট মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম , দারুল আমীন আইডিয়াল মাদ্রাসার সহকারী কো-অর্ডিনেটর মাওলানা আমিনুল ইসলাম , শেরপুর ইউনিভার্সাল টেকনিক্যাল বিএম কলেজের শিক্ষক সাংবাদিক মোঃ ইফতেখার আলম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উক্ত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
১৫৭ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম দিনে অংশগ্রহণ করেন ১৮৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন ১৩ জন।

