https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 25 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকের ‘ভিডিও’ থেকে আয় করা যাবে না আর মেটার ঘোষণা

admin
June 25, 2025 1:14 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক

বিশ্বের ফেসবুক ব্যবহারকারীদের জন্য আসছে বড় পরিবর্তন। মেটা ঘোষণা করেছে, এখন থেকে ফেসবুকে আলাদা করে ‘ভিডিও’ বা ‘রিলস’ বলে কিছু থাকবে না—সব ধরনের ভিডিও-ই আপলোডের সঙ্গে সঙ্গে ‘রিলস’ হিসেবে প্রকাশিত হবে। অর্থাৎ, ভিডিও পোস্ট করে যারা আয় করতেন, তাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সেই পথ।

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক শুধু বিনোদনের নয়, অনেকের আয়ের উৎসও ছিল। কেউ পণ্য বিক্রি করে, কেউবা কনটেন্ট তৈরি করে মাসে লাখ টাকা পর্যন্ত আয় করতেন। কিন্তু মেটার নতুন আপডেট অনুযায়ী, এখন থেকে ভিডিও পোস্ট করলেই তা রিলস হিসেবে গণ্য হবে এবং আয়ের সুযোগ কেবল রিলসের মাধ্যমেই থাকবে।

আগে ফেসবুকে ভিডিও এবং রিল—এই দুটি আলাদা বিভাগে কনটেন্ট পোস্ট করা যেত। এখন সবকিছুকে একটি সহজ ইন্টারফেসে নিয়ে আসছে মেটা, যেখানে ভিডিও তৈরি, সম্পাদনা এবং শেয়ার করার সব সুবিধা থাকবে একসঙ্গে।

এই আপডেটের সঙ্গে থাকছে আরও কিছু নতুন টুল, যা ব্যবহার করে ভিডিও আরও আকর্ষণীয় করা যাবে। বড় পরিবর্তনের মধ্যে রয়েছে সময়সীমার সীমাবদ্ধতা তুলে দেওয়া। আগে যেখানে রিলসের দৈর্ঘ্য সীমিত ছিল ৬০ বা ৯০ সেকেন্ডে, এখন ব্যবহারকারীরা চাইলে ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ থেকে শুরু করে ১০ মিনিটের টিউটোরিয়াল ভিডিও পর্যন্ত আপলোড করতে পারবেন।

তবে সব ভিডিওই এখন থেকে গণ্য হবে রিলস হিসেবে। স্বাভাবিকভাবে, যাঁরা পুরনো নিয়মে ভিডিও কনটেন্ট বানিয়ে আয় করতেন, তাঁদের এখন রিলস বানানো ছাড়া উপায় থাকছে না। এতে কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ধরন এবং কৌশলে বড়সড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।