https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 24 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বগুড়ায় ফ্যামিলি সমাবেশ

admin
August 24, 2026 4:18 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জনসাধারণকে অবহিত করতে বগুড়ায় ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা তথ্য অফিস, বগুড়া ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা ছিলেন বগুড়ার সিনিয়র তথ্য অফিসার মুহাঃ মাহফুজার রহমান।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াজেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক মো. জিললুর রহমান, সমাজসেবা অধিদপ্তর, বগুড়ার সরকারি পরিচালক মোহাঃ আতাউর রহমান, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার এবং লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মো. জুলফিকার আবু নাসের।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।