https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 10 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ফ্যামিলি কার্ড শুমারী নিয়ে তদবিরের অভিযোগ, বিভ্রান্তিকর প্রচারণা থেকে সতর্ক করল শেরপুর উপজেলা যুবদল

admin
August 10, 2026 5:38 pm
Link Copied!

মিন্টু ইসলাম:
ফ্যামিলি কার্ড (পরিবার কার্ড) সংক্রান্ত  নিয়োগ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কোনো ধরনের তদবির বা সুপারিশ করা হয়নি বলে জানিয়েছে শেরপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদল।

সোমবার (১০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচন বা সংশ্লিষ্ট বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যুবদলের পক্ষ থেকে কোনো ধরনের তদবির বা সুপারিশ করা হয়নি।

এ বিষয়ে যুবদলের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এমন বিভ্রান্তিকর প্রচারণা থেকে শেরপুর উপজেলা যুবদলের সব নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শেরপুর উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদৌলা মামুন ও যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আইয়ুব আলী মন্ডল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে সবাইকে আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে যুবদলের নাম ব্যবহার করে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মো. সবাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), জাতীয়তাবাদী যুবদল, শেরপুর উপজেলা শাখা, বগুড়া।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।