এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধুনট পৌর এলাকার সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধুনট পৌর সমবায় দলের সভাপতি সুলতান সুলেমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা সমবায় দলের যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, সদস্যসচিব ইব্রাহিম হোসেন, শাহানা রুমি, নূর মোহাম্মদ পিটু, ওয়ারেছ, ধুনট পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন, ধুনট উপজেলা সমবায় দলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক এরশাদুল আলম, সহসভাপতি রকি মণ্ডল ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করা এবং সাংগঠনিক কর্মকাণ্ড সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে নেতাকর্মীরা সংগঠনের সাফল্য ও অগ্রযাত্রা কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

