https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 19 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় অভিযানে অবৈধভাবে মজুদ ৬ হাজার কেজি পলিথিন জব্দ, গোডাউন ম্যানেজার আটক

admin
August 19, 2025 5:16 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

অবৈধ পলিথিন মজুদের বিরুদ্ধে বগুড়ায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৭ আগস্ট) রাতে শহরের কালিতলা এলাকায় ঝর্ণা হোমিও হলের পূর্ব পাশে একটি গোডাউন থেকে ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। এসময় গোডাউনের ম্যানেজারকে আটক করা হয়েছে।

আটক রফিকুল ইসলাম (৩৯) বগুড়া সদর উপজেলার নাটাইপাড়া এলাকার মৃত জাবেদ আলীর ছেলে।

জেলা ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ভান্ডারী পাইপ ফ্যাক্টরি সংলগ্ন ওই গোডাউনে অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। তবে গোডাউনের বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করা হয়।

সোমবার (১৮ আগস্ট) জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানকালে গোডাউন থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে ও ম্যানেজারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, অবৈধ পলিথিন ব্যবসার বিরুদ্ধে ডিবির অভিযান চলমান থাকবে।।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।