https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 22 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় অনলাইন অ্যাপের মাধ্যমে প্রতারণা, ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

admin
October 22, 2026 9:50 pm
Link Copied!

‎
‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় ডিজিটাল ওয়ালেট ও বিভিন্ন অনলাইন অ্যাপ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে বগুড়া শহরের কলোনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন – চক্রের মূলহোতা হিসেবে চিহ্নিত নাজিম উদ্দিন (৪২)-এর সহযোগী মো. ওবায়দুর রহমান (৪০) ও নুরুল ইসলাম (৪১)।
‎
‎ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোনগুলো পরীক্ষা করে Binance, Cross Market, Platin Passport, Abrix Labs ও Fundfx-সহ বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।
‎
‎প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করত চক্রটি। পরে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে লেনদেনের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
‎
‎এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের অনলাইনভিত্তিক প্রতারণা ও অবৈধ ডিজিটাল লেনদেনের বিষয়ে তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।