https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 22 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার আদমদীঘিতে চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

admin
October 22, 2026 9:37 pm
Link Copied!

‎
‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ছয় লিটার চোলাইমদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোলাইমদসহ তিনজনকে আটক করা হয়।
‎
‎গ্রেপ্তারকৃতরা হলেন – আদমদীঘি উপজেলার বড় মালশন গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে মো. এরশাদ হোসেন (৩৭), একই গ্রামের মৃত আবুল হোসেন প্রামাণিকের ছেলে মো. এনামুল হক (৫০) এবং দুপচাঁচিয়া উপজেলার মহিষমণ্ডা গ্রামের মো. সুকুর আলী সোনারের ছেলে মো. বিদ্যুৎ সোনার (২৫)।
‎
‎অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। এর মধ্যে একজনকে দুই মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকলে মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।