https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 22 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া নন্দীগ্রামে ১৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল ও মোবাইল ফোন

admin
October 22, 2026 10:01 pm
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার নন্দীগ্রামে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তরিকুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
‎
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নন্দীগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওমরপুর গ্রামের ওমরপুর-বাদোপাড়া সড়কে ওমরপুর মাদ্রাসা মসজিদের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর মোটরসাইকেলে বসা অবস্থায় তরিকুল ইসলামকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাঁর কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
‎
‎উদ্ধার করা ইয়াবাগুলো একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটের মধ্যে রাখা ছিল। জব্দ করা মোবাইল ফোনটি MOTO G24 POWER মডেলের অ্যান্ড্রয়েড ফোন। এ ছাড়া নাম ও নম্বরবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর 31M95C98402 এবং চেসিস নম্বর 31F95C95446।
‎
‎গ্রেপ্তার তরিকুল ইসলাম বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মাধবকুড়ি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. সাইফুল ইসলাম ফকিরের ছেলে। তাঁর মায়ের নাম মৃত তারা বেগম।
‎
‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
‎
‎মাদকবিরোধী অভিযানে ইয়াবা উদ্ধারের এ ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।