বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসহায় ও অসুস্থ রোগীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু।
রোববার (২৩ আগস্ট ২০২৬) তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে দেখা করেন এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা হলেন—আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী গ্রামের হাফিজা বেগম, শাজাহানপুর উপজেলার আমরুল-মাড়িয়া গ্রামের পুটু প্রামাণিক, মাঝিড়া ইউনিয়নের ডোমরপুকুর গ্রামের তামিমা বেগম, গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের পনিরপাড়া গ্রামের আব্দুল গফুর এবং বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের এরুলিয়া পলিবাড়ী গ্রামের শাহিন।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান মজনু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, যুবদল নেতা মিল্টন, জাহাঙ্গীর আলম পোটল, শাহাদতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং রোগীদের পরিবারের সদস্যরা।

