https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 25 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার কৃতি সন্তান আনিসুজ্জামান পুলিশ ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক আবদুল্লাহ-আল-ফারুক

admin
August 25, 2026 12:21 am
Link Copied!

বগুড়া প্রতিনিধি: ২৫তম বিসিএস ব্যাচের বগুড়ার দুই কৃতি সন্তান পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান ও পুলিশ সুপার আবদুল্লাহ-আল-ফারুক বাংলাদেশ পুলিশ ফোরামের নতুন নেতৃত্বে নির্বাচিত হয়েছেন।

পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বাংলাদেশ পুলিশ ফোরামের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

একই ব্যাচের অপর কর্মকর্তা পুলিশ সুপার আবদুল্লাহ-আল-ফারুক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

বগুড়ার এই দুই কৃতি সন্তান দেশের পুলিশ কর্মকর্তাদের পেশাজীবী সংগঠন বাংলাদেশ পুলিশ ফোরামের গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হওয়ায় বগুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁদের এই অর্জনকে গর্ব ও আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছেন বগুড়াবাসী।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ফোরাম দেশের পুলিশ কর্মকর্তাদের একটি পেশাজীবী সংগঠন। পুলিশ সদস্যদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত মানোন্নয়নে সংগঠনটি কাজ করে থাকে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।