https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 24 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও নবাগত সভাপতির সংবর্ধনা

admin
August 24, 2026 9:20 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির নবাগত সভাপতির সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এডহক কমিটির সদস্যসচিব নিত্য রঞ্জন রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ৪ নম্বর খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার উদ্দিন পিয়ার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৪ নম্বর খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তবিবর রহমান তবি, খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আঃ মজিদ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক এবং খানপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোস্তফা কামাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন এডহক কমিটির সভাপতি মোঃ হিরন সরকার, অভিভাবক সদস্য মোঃ সফিকুল ইসলাম এবং শিক্ষক প্রতিনিধি সোবাহান মাস্টার।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।