https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকামঙ্গলবার, 10 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় খোরশেদ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে পলাতক আসামি বেল্লাল গ্রেপ্তার

admin
নভেম্বর 9, 2026 8:24 অপরাহ্ন
Link Copied!

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে খোরশেদ আলম (৩৮) হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক চার নম্বর আসামি মো. বেল্লালকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

‎সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে গাবতলী উপজেলার কালাইহাটা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বেল্লালকে আটক করা হয়। এসআরবি-১২-এর অধীন ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়ার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

‎এসআরবি-১২ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে খোরশেদ আলম বাজার করার উদ্দেশ্যে শাজাহানপুর উপজেলার মাদলা বাজারে যান। বাজার শেষে বাড়ি ফেরার পথে বাজারের পূর্ব পাশে মতি ইলেকট্রিকস নামের একটি দোকানের সামনে পৌঁছালে পূর্ববিরোধের জেরে একদল ব্যক্তি তাঁর পথ আটকে দেন।

‎এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে খোরশেদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা তাঁর সঙ্গে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

‎স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় খোরশেদকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত ৭ নভেম্বর রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি মারা যান।

‎এ ঘটনায় নিহতের বাবা মো. আনছার আলী (৭০) বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

‎হত্যাকাণ্ডের পর থেকেই মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক চার নম্বর আসামি বেল্লালকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এসআরবি-১২।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।