https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকামঙ্গলবার, 10 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন: ২০২৭ দুটি পূর্ণাঙ্গ প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

admin
নভেম্বর 10, 2026 8:21 অপরাহ্ন
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির ২০২৭ সালের নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির কাছে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং সাধারণ সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
‎
‎নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মো. আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট আব্দুল ওহাব।
‎
‎মনোনয়নপত্র দাখিলের সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বগুড়া ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেদ, পিপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন মণ্ডলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎এদিকে, লয়ারস ফ্রন্ট বগুড়ার পক্ষ থেকেও একটি পূর্ণাঙ্গ প্যানেলের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন অ্যাডভোকেট মোস্তফা কামাল প্রিন্স।
‎
‎দুটি পূর্ণাঙ্গ প্যানেল ও একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির আগামী নির্বাচন ঘিরে আইনজীবীদের মধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। এখন মনোনয়নপত্র যাচাই-বাছাই ও পরবর্তী নির্বাচনী আনুষ্ঠানিকতার দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট প্রার্থী ও ভোটাররা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।