এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে স্থানীয় জনতার সহযোগিতায় আটক হয়েছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আহমেদ (৩৮)। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার মুসলিমপাড়া এলাকায় তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেনজির আহমেদ দীর্ঘদিন ধরে কাজিপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার সকালে তাঁর অবস্থানের বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। পরে খবর দেওয়া হলে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেনজির আহমেদ বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। তাঁর বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বেনজিরের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাঁকে কাজিপুর থানার একটি মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে।

