https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 8 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় দুলাভাইয়ের রামদার কোপে গৃহবধূ গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

admin
August 8, 2026 4:20 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নে দুলাভাইয়ের রামদার কোপে মিনি খাতুন (৩২) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের ক্ষীদ্র ধামা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মিনি খাতুন একই গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র ও স্বজনদের দাবি, পারিবারিক বিরোধের জেরে তার আপন দুলাভাই শহিদুল ধারালো রামদা দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। হামলায় তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তবে অভিযুক্তের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।