https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 9 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবিরের জানাজা সম্পন্ন

admin
October 9, 2026 6:21 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোঃ হুমায়ুন কবিরের জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থিত এসআই শিরু মিয়া মিলনায়তনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম, অতিরিক্ত আইজিগণ, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তা ও সদস্য, মরহুমের সহকর্মী এবং আত্মীয়-স্বজন অংশ নেন।

জানাজা শেষে আইজিপি মোঃ আলী হোসেন ফকির মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এ সময় পুলিশের একটি চৌকস দল মরহুমকে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানায়।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবির গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।