https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 9 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে টায়ার পাংচার হয়ে পুলিশের পিকআপ খাদে, অক্ষত সদস্যরা

admin
October 9, 2026 5:51 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে নেমে গেছে শেরপুর থানা পুলিশের একটি পিকআপ ভ্যান। তবে এ ঘটনায় গাড়িতে থাকা কোনো পুলিশ সদস্য আহত হননি।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর থানা পুলিশের একটি পিকআপ ভ্যান জরুরি সরকারি দায়িত্ব পালনের জন্য রামেশ্বরপুর এলাকার দিকে যাচ্ছিল। পথে গাড়িটির টায়ার পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি সড়কের পাশের খাদে নেমে যায়।

দুর্ঘটনার পর পিকআপে থাকা পুলিশ সদস্যরা বিকল্প উপায়ে তাঁদের নির্ধারিত জরুরি দায়িত্ব পালনে চলে যান। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য হতাহত না হলেও পিকআপটি দুর্ঘটনাস্থলে পড়ে থাকে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়ির চাকা পাংচার হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়কের নিচে নেমে যায়। তবে কোনো পুলিশ সদস্য আহত হননি। পুলিশের নিয়মিত ও জরুরি দায়িত্ব পালন স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের জন্য উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।