https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday, 20 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় সাতমাথা-গালাপট্টি সড়কের নির্মাণকাজের উদ্বোধন

admin
November 18, 2026 10:14 pm
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের যানজট নিরসন ও নগর যোগাযোগব্যবস্থার উন্নয়নে সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার দীর্ঘ আরসিসি ঢালাই সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
‎
‎বুধবার (১৮ নভেম্বর) সকালে শহরের এম এ খান লেন-মেরিনা রোড এলাকায় এ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, এনএসবি ট্রেডার্সের সুলতান আহম্মেদ তুহিন, বগুড়া সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী শফি মাহমুদ, উপসহকারী প্রকৌশলী রোখসানা পারভীন, কার্যসহকারী আব্দুল আলিম, শহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎
‎সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান উত্তরন ট্রেডার্স।
‎
‎সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে সাতমাথা থেকে গালাপট্টি এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি যানবাহন চলাচলে স্বাচ্ছন্দ্য আসার পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের দীর্ঘদিনের চলাচলসংক্রান্ত ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
‎
‎নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়নকাজ শেষ হলে এলাকার ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।