এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি করেছে গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (১৯ আগস্ট) গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত র্যালিটি বগুড়া শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংগঠনটির বগুড়া জেলা শাখার প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতেও নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিতে নেতৃত্ব দেন গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু ও সদস্য সচিব সুজা উদ্দিন সুজা। এ সময় উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ ঠান্ডু, পারভেজ পশারী নাইস, আরাফাত রহমান, সোহেল মণ্ডল, ইলিয়াস মাহমুদ উজ্জ্বল, শহিদুল ইসলাম উজ্জ্বল এবং দপ্তর সম্পাদক এ কে এম রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া গাবতলী উপজেলার ১২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কসহ বিপুলসংখ্যক নেতাকর্মী র্যালিতে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

