https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাবৃহস্পতিবার, 5 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেফতার

admin
নভেম্বর 4, 2026 9:33 অপরাহ্ন
Link Copied!

‎এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে মোঃ গোলাম জাকারিয়া (৪২) নামে এক ব্যক্তিকে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) উপজেলার নাটমরিচাই পূর্বপাড়া গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার নাটমরিচাই পূর্বপাড়া গ্রামের বাসিন্দা গোলাম জাকারিয়ার বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির পশ্চিম দুয়ারী শয়নকক্ষের দরজার কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার ডান হাতে থাকা ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
‎
‎গ্রেফতারকৃত গোলাম জাকারিয়া ওই গ্রামের মোঃ মোফাজ্জল হোসেন ও মোছাঃ জমেলা খাতুনের ছেলে। তার বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
‎
‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) শামীমা আকতার বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
‎
‎মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
‎
‎মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।