https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 2 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির লোকজন পলাতক

admin
June 2, 2026 8:30 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় নিলুফা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার শ্বশুরবাড়ির সদস্যরা শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২ জুন) উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ উত্তরপাড়া গ্রামে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে গ্রামের এখলাস আলীর বাড়ি থেকে নিলুফা আক্তারের লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বামী একজন ট্রাক চালকের সহকারী এবং তিনি গত চারদিন ধরে কাজের কারণে বাড়ির বাইরে ছিলেন। নিলুফা তার তিন বছরের সন্তানকে নিয়ে শ্বশুর-শাশুড়ি ও দেবরের সঙ্গে বসবাস করতেন।

স্থানীয়দের দাবি, সোমবার রাত সাড়ে ১০টার পর ওই বাড়ি থেকে কান্নার শব্দ শোনা যায়। পরে গভীর রাতে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে দেখতে পান, ঘরের মেঝেতে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় নিলুফার মরদেহ রাখা রয়েছে এবং মাথার সামনে একটি মোমবাতি জ্বলছে।

ঘটনার পর থেকেই নিহতের শ্বশুর মো. মঞ্জু (৬৫), শাশুড়ি রত্না বেগম এবং দেবর মোস্তাকিন (১৬) নিহতের শিশু সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। মঙ্গলবার সকাল পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

শেরপুর থানার এসআই জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেলেও শরীরের অন্য কোথাও আঘাতের আলামত মেলেনি। তবে পরিবারের সদস্যদের পালিয়ে যাওয়ার ঘটনাকে রহস্যজনক বলে মনে করছে পুলিশ।
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং পলাতক ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।