https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 17 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া আদমদীঘিতে চোলাইমদ ও ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড

admin
September 17, 2026 10:52 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ লিটার চোলাইমদ ও ৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আদমদীঘির ইয়ার্ড কলোনি এলাকার বারেক মোল্লার ছেলে মো. রুবেল মোল্লা (৩৬), সান্তাহার নতুন বাজার এলাকার মৃত শ্রী রায়ের ছেলে শ্রী বিষ্ণুদেব রায় (৭০) এবং সান্তাহার ঘোড়াঘাট এলাকার মৃত সুরেণ রায়ের ছেলে স্বপন রায় (৩৫)।

‎অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৪ লিটার চোলাইমদ ও ৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হয়।

‎ভ্রাম্যমাণ আদালতের রায়ে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তিনজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
‎মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কেনাবেচা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।