https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকামঙ্গলবার, 10 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া গাবতলীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা মোস্তা

admin
নভেম্বর 9, 2026 8:47 অপরাহ্ন
Link Copied!

‎
‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার:
‎পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার গাবতলীতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৯ নভেম্বর) বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের কেশবেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎৪২-বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন এবং বগুড়া জেলা ছাত্রদলের দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তা।
‎
‎কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি গাছের পরিচর্যা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ পৃথিবী গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সুখানপুকুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মোস্তা, উপজেলা যুবদলের সাবেক সদস্য সোহানুর রহমান সোহাগ, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ, যুবনেতা সবুজ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম রবি, সৈয়দ আহমেদ কলেজ শাখার সহসভাপতি সাকিব হাসান, ছাত্রনেতা খোকন মিয়া, জাহিদুল ইসলাম বিনতো, সিজান ও নাহিদ।
‎
‎এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সহকারী শিক্ষিকা মাসুমা খাতুন, সীমা খাতুন, শাপলা খাতুন, সাবরিনা শামসীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।