https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 8 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

admin
July 8, 2025 4:54 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে ঘরে ঢুকে ঘুমন্ত এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবু সাঈদ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আবু সাইদ জোড়শিমুল গ্রামের বক্সা মন্ডলের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৭ই জুন শুক্রবার রাতে নির্যাতনের শিকার ওই গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। সেই সুযোগে একই গ্রামের বক্সা মন্ডলের ছেলে লম্পট আবু সাইদ রাত অনুমান ১টার দিকে ঘরের দরজার রশি কেটে গৃহবধূর শয়নকক্ষে প্রবেশ করে। এরপর ঘুমন্ত গৃহবধূর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে পরনে থাকা কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূ ঘুম থেকে জেগে চিৎকার দিলে আবু সাইদ পালিয়ে যান। এ ঘটনায় ওই গৃহবধূ গত ৭ই জুলাই আবু সাইদের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, সোমবার বিকেলে গোপনে খবর পেয়ে জোড়শিমুল বাজার থেকে আসামি আবু সাইদকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।