https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 19 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে জামায়াতের পেশাজীবী সংগঠনের অফিস উদ্বোধন ও কমিটি গঠন

admin
April 19, 2025 12:53 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের কমিটি গঠন ও অফিস উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৮ই এপ্রিল) বাদ জুম’আ উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজারে এ অফিস উদ্বোধন হয়।

উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি খলিলুর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পেশাজীবী সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম।

উপজেলা পেশাজীবী সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম, সহকারি সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, নিমগাছি ইউনিয়ন জামায়াতের আমীর মহসিন আলী, সাধারণ সম্পাদক হযরত আলী। এর আগে মাওলানা আব্দুল্লাহ আল মুতির কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে মশিয়ুর রহমান শাপলা কে সভাপতি ও বেলাল হোসেনকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী কমিটির আংশিক ঘোষণা করে। এসময় ধুনট উপজেলা ও নিমগাছি ইউনিয়ন জামায়াত ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।