https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 22 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

admin
July 22, 2025 9:36 pm
Link Copied!

 এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযানে ৫১০ গ্রাম গাঁজা সহ শীর্ষ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।                         গত ২১ই জুলাই রাত্রি ১০ টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের কোনাগাঁতি গ্রাম থেকে তাদেরকে  গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের কোনাগাঁতি গ্রামের গোলাম রব্বানীর ছেলে বাদশা শেখ (৩২), আব্দুল আজিজ চান্দু (৩৬), একই গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে শাহ আলম (৩০) ও পার্শ্ববর্তী চান্দিনার গ্রামের সামাদ সরকারের ছেলে আব্দুল রানা (২৫)।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ আলম জানান, সোমবার সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের কোনাগাঁতি গ্রামের গোলাম রব্বানীর ছেলে চিহ্নিত মাদক কারবারি বাদশা শেখের বাড়িতে বিভিন্ন এলাকা থেকে মাদক কারবারিরা এসে মাদক কেনাবেচা করছে। পরে ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা কৌশলে পালিয়ে যাওয়া চেষ্টা করে। তখন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদেরকে আটক করি। আটকের দেহ তল্লাশির করে প্রত্যেকের কাছ থেকে  গাঁজা উদ্ধারপৃর্বক জব্দ করি। তিনি আরও জানান, এসময় একাধিক মাদক মামলার আসামি কামাল পাশা কৌশলে পালিয়ে গেছে। কামাল পাশা উপজেলার একই ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের বাসিন্দা। এরা সবাই একাধিকবার মাদক সহ গ্রেপ্তার হয়েছিল। কিছুদিন কারাগারে থাকার পর জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়ে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল আলম জানান,  গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।