https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 24 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে শাহজালাল স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক সুধী সংবর্ধনা ও বৃত্তি প্রদান

admin
February 24, 2025 7:37 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

আলোকিত সমাজ মানবিক মানুষ গড়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে শাহজালাল স্মৃতি ফাউন্ডেশন। শিক্ষা সাহিত্য বৃক্ষরোপণ শীতবস্ত্র বিতরণ দুস্থদের আর্থিক সহায়তা আদর্শ জাতিগঠন নৈতিক মূল্যবোধ সৃষ্টি সহ বহুমাত্রিক জনকল্যাণ মূলক কাজের পথিকৃৎ ফাউন্ডেশনটি।

ধুনট উপজেলার কৃতি সন্তান প্রয়াত শিক্ষক শাহজালাল মুন্সি’র স্মৃতির স্মরণে ৩২ বছর পূর্বে ফাউন্ডেশনটির শুভ সুচনা হয়। মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের বিশিষ্ট লেখক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমীনের স্বদিচ্ছা ও এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় হাঁটি হাঁটি পা পা করে আজকের এ অবস্থানে পৌঁছায় প্রতিষ্ঠানটি।

সোমবার (২৪শে ফেব্রুয়ারি) উপজেলার ছাতিয়ানী রোকেয়া ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুধী সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের চেক প্রদানের আয়োজন করে শাহজালাল স্মৃতি ফাউন্ডেশন। অত্র অঞ্চলের ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬২ জন শিক্ষার্থী উক্ত বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে চতুর্থ শ্রেণিতে ২৭ জন এবং সপ্তম শ্রেণীতে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান সহ চেক প্রদান করা হয়েছে। এলাকায় সুশিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ৫ জন শিক্ষক শিক্ষিকাকে গুণীজন সংবর্ধনা প্রদান করে ফাউন্ডেশনটি।

আল ইমরান মুকুল ও টি.এম. সোহাগ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জোড়খালি সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, সম্মানিত অতিথি চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম দুলাল। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী ভূইয়া, ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী নিখিল চন্দ্র সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নুরুল ইসলাম সিকিম, প্রয়াত শাহজালাল মুন্সির সন্তান রফিকুল ইসলাম ফেরদৌস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মুফতি হাবিবুল্লাহ মাসুম, বিএসসি শিক্ষক আফজাল হোসেন ও বহুলুল ইসলাম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে মাদক দুর্নীতি বাল্য বিবাহ নারী নির্যাতন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর দেশ জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ নৈতিকতা সুস্বাস্থ্যের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এছাড়া প্রযুক্তির অপব্যবহার এবং মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে আসতে কোমলমতি শিক্ষার্থীদের বই পড়া ও খেলাধুলার পরামর্শ দেন আলোচক বৃন্দ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।