https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 24 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া নন্দীগ্রামে সাবেক ইউএনওকে বিদায়, নবাগতকে বরণ

admin
September 24, 2026 10:17 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরার বিদায় এবং নবাগত ইউএনও এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের যোগদান উপলক্ষে বিদায়-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ভদ্রাবতীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

অনুষ্ঠানে বিদায়ী ইউএনও শারমিন আরার নন্দীগ্রামে কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের কথা স্মরণ করা হয়। একই সঙ্গে নবাগত ইউএনও এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় বক্তারা বিদায়ী কর্মকর্তার কর্মকালীন বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং নবাগত ইউএনওর নেতৃত্বে উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকরা।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন নন্দীগ্রাম উপজেলার আটজন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন। এ সময় সুবিধাভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
বিদায়-বরণ অনুষ্ঠানে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।